চাঁদপুরে টাকা বিলির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, ১০ দিনের কারাদণ্ড

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকদের মাঝে টাকা বিলির করার অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সন্ধ্যার পর ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ জানান, গাজীপুর আহাম্মদিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে স্বতন্ত্র প্রার্থী ‘চিংড়ি’ প্রতীকের এম এ হান্নানের পক্ষে কেরোয়া এলাকায় লোকজনের মাঝে টাকা বিতরণ করার অভিযোগে নগদ প্রায় ২০ হাজার টাকাসহ আটক করা হয়। 

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন বলে জানান তিনি।

রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর