চাঁদপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনাছ ও দগ্ধ মরিয়ম মো. নাজির আহম্মেদের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে আগুন লাগে। ঘটনার সময় শিশুরা ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই আনাছের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় মরিয়মকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আগুনে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

রাজবাড়ীতে টানা তিন দিনের বৃষ্টিতে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কোথাও পানির নিচে তলিয়ে গেছে পাকা ধান, কোথাও ডুবে গেছে পেঁয়াজের বীজতলা। জমিতে পানি জমে থাকায় ফসল...
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রি করতে বিদেশি মদ তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ফরিদপুরে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর...
নাটোরের দস্তানাবাদে নিজের মা বিলকিস বেগম ও ছেলে আলিফ হোসেনকে জবাই করে হত্যার দায়ে শাহআলম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে সোহাগ হোসেনকে যাবজ্জীবন...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বুথের বাইরে টিকিট বিক্রি, গণনায় গরমিল এবং ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা না থাকায় অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক। রোববার দুপুরে কুড়িলে রক্ষণাবেক্ষণ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর