ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের: হাসনাত আবদুল্লাহ 

কুমিল্লার ১১টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভোট দিয়েছেন। প্রার্থীরা ভোটারদের উৎসবমুখর পরিবেশে নিরাপদভাবে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় ভোট দিয়েছেন কুমিল্লা ৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোট দেওয়া শেষে তিনি বলেন, ভোট ভয়ের কিছু না, ভোট হবে উৎসবের।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুমিল্লা জেলার ১১টি আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে জেলার ১৪৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

বিভিন্ন আসনে কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে, নারী এবং পুরুষ ভোটারদের সরব উপস্থিতি। প্রার্থীরা ও কেন্দ্রে গিয়ে তাঁদের ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে।

বৃহস্পতিবার সকালে ভোট দেওয়া শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আশা করছি ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুন্দর থাকবে। গত দুদিন জুলাই আন্দোলনে হামলাকারীরাই ভোটারদের ভয় দেখানোসহ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। উৎসবমুখর পরিবেশ যেন না থাকে তাঁরা সে চেষ্টা করেছে। আশা করছি যতই বেলা গড়াবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব।’
 
এ সময় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো প্রক্রিয়াগত জটিলতার কথা আমার কাছে আসেনি। আমরা যে কোনো ধরনের শঙ্কা ও সহিংসতা মুক্ত থাকতে চাই। মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবে– যার যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে। দেবিদ্বারে আমরা সামাজিক সৌহার্দ্য বজায় রাখব।’

কুমিল্লা-১০ লালমাই নাঙ্গলকোট আসনে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

কুমিল্লা-১০ লালমাই নাঙ্গলকোট আসনে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনিও ভোটের পরিবেশ সুষ্ঠু আছে জানিয়ে বলেন, ‘আমরা গতকাল সারারাত গুজবের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ভোটারদের বলব নির্ভয়ে এসে কেন্দ্রে ভোট দিতে।’

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
স্বাধীনভাবে বাঁচতে ও উপার্জনের আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বাবার মোবাইল ফোন বিক্রি করে পাওয়া চার হাজার টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। পরে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর