ব্রাহ্মণবাড়িয়ায় বাজিমাত রুমিন ফারহানার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ এএম

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিবকে ৩৭ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। 

সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা 'হাঁস' প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী 'খেজুরগাছ' প্রতীকের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট। উল্লেখ্য, আসনটির ১৫১ কেন্দ্রের সব কটিতেই বিজয়ী হয়েছেন 'হাঁস' প্রতীকের রুমিন ফারহানা। 

বৃহস্পতিবার রাতে জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে আসনটির ফলাফল ঘোষণা করেন। সেখানে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করা হয়। উল্লেখ্য, ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ ভোটারের এই আসনে ভোটদানের হার ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ।

বৃহস্পতি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যার পর থেকে প্রকাশিত হতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল এবং রাতে প্রকাশিত হয় বেসরকারি ফলাফল। এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল বলছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি।

ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
‘এনসিপি বয়কট’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশাপাশি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া...
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের...
ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে দুই বছর পর নৌকাবাইচ হতে যাচ্ছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর