হাতিয়ায় আগুনে পুড়ল বিএনপি সমর্থকের ৭ দোকান, অভিযোগ এনসিপির বিরুদ্ধে   

নোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে বিএনপি সমর্থকের ৭ দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি পুড়ে গেছে। প্রায় কোটি টাকার ক্ষতির দাবি। ঘটনায় এনসিপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির এক সমর্থকের দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশা। শনিবার রাতের আধারে উপজেলার মুলা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আগুন দেখে সবাই ছুটে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে পুড়ে ছাই হয়ে যায় ৭টি দোকানের মালামাল ও পাশের গ্যারেজে থাকা দুটি অটোরিকশা ও একটি মাইক্রোবাস।

সবকটি দোকানের মালিক চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালাম সর্দার। আগুনে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কালাম সর্দার জানান, তিনি ধানের শীষের সমর্থক। গত কয়েকদিন প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছে। গভীর রাতে লোকজন ফোন করে তাকে দোকানে আগুন লাগার খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপির নেতা-কর্মীদের দায়ী করেন।

পুড়ে যাওয়া অটোরিকশা ধরে কাঁদছেন চালক। ছবি: ভিডিও থেকে নেওয়াএ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীমের অভিযোগ, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারণে প্রতিপক্ষের লোকজন এই কাজটি করেছে। তিনি এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর