ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে আহত ৩

নদীর তীরবর্তী চরলাপাং মৌজায় বাল্কহেড ও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বালু উত্তোলনে জড়িতরা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে ৩ গ্রামবাসী। রোববার সকাল ৮টার দিকে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং এলাকায় এ ঘটনা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র মেঘনা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদী ভাঙন ও ফসলি জমি বিপর্যয়ের মুখে পড়েছে।

আজ সকালে নদীর তীরবর্তী চরলাপাং মৌজায় বাল্কহেড ও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বালু উত্তোলনে জড়িতরা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।

এতে গুলিবিদ্ধ হন নুরুল আমিন (৪০), রূপ মিয়া (৪৫) ও স্বপন মিয়া (৫০)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

জানা গেছে, নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় মেঘনা নদী থেকে এক বছরের জন্য নির্ধারিত সীমানায় বালু উত্তোলনের ইজারা দেওয়া হয়েছিল মেসার্স সামিউল ট্রেডার্সকে। তবে অভিযোগ রয়েছে, ইজারার শর্ত ভঙ্গ করে সীমানার বাইরে গিয়ে নদীর তীরবর্তী ফসলি জমি কেটে বালু উত্তোলন করা হচ্ছিল।

নবীনগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় তিনজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর