কুমিল্লায় একই বাড়ির পৃথক দুটি কক্ষে ঝুলছিল মা ও মেয়ের লাশ

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম

কুমিল্লার চান্দিনায় বসতঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে চান্দিনা উপজেলার দারেরা ইউনিয়নের সাঁকোজ গ্রামের মজুমদার বাড়ির একটি বসত ঘরের দুইটি আলাদা কক্ষ থেকে লাশ গুলো উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান। 

তিনি বলেন, প্রতিবেশীরা আমাদের খবর দেওয়ার পর পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে। মেয়ে ফাসিহার বয়স ৭ বছর এবং মা ফারহানার বয়স আনুমানিক ৩৩ বছর। ধারণা করা হচ্ছে, মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে পরে মা আত্মহত্যা করেন। ফাসিহার বাবা মুজাহিদুল ইসলাম ঢাকার একটি মাদ্রাসার শিক্ষক এবং তিনি সেখানেই থাকেন। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে তাদের মৃত্যুর ঘটনাটি সকালেই হয়েছে। ওই সময় ফাসিহার বোন ফারিহা মাদ্রাসায় ছিলো, আর তাদের ভাই জুবায়ের বাবার সাথে ঢাকায় থাকে। তবে মামলার পর তদন্তেই বেরিয়ে আসবে তাদের মৃত্যুর আসল কারণ। 

প্রতিবেশী রাসেল মজুমদার জানান, রোববার দুপুরে আনুমানিক বারোটার দিকে পার্শ্ববর্তী এক চাচির কথায় আমি তাদেরকে জোরেশোরে ডাকাডাকি করে ঘর খুলতে বলি। কিন্তু প্রায় ১০-১২ মিনিট ডাকাডাকির পরও কেউ দরজা-জানালা না খোলায় চাচীদের উপস্থিতে একটা জানালা খুলে ছোট মেয়ের লাশ দেখতে পাই। পরে চিৎকার করে অন্যদের ডেকে আনি। পরে পুলিশ এসে দুই ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান আরও বলেন, লাশগুলো থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিভাবক ও আত্মীয় স্বজনের সাথে কথা বলে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্তে বেরিয়ে আসবে মা- মেয়ের মৃত্যুর কারণ।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর