কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল ও লাইনচ্যুত

আড়াই ঘণ্টা পর ঢাকা–চট্টগ্রাম রেল যোগাযোগ শুরু

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:৪২ পিএম

চট্টগ্রাম থেকে আসা বিকল্প ইঞ্জিন দিয়ে কুমিল্লার নঙ্গলকোটের হাসানপুর স্টেশন থেকে সোনারবাংলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে দুর্ঘটনার আড়াই ঘণ্টা পর বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। 

লাকসাম রেল জংশনের মাস্টার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আপলাইনে গুনবতী এলাকায় লাইনচ্যুত হওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা কবলিত বগি রেখে বাকি ট্রেন চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি। 

লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলেই দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।

এর আগে, প্রায় একই সময়ে হাসানপুরে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল ও কাছাকাছি  গুণবতী এলাকায় মেঘণা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই দুই লাইনেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে ডাউন লাইনে আটকা পড়ে।

এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, উদ্ধারকারী ট্রেন মেঘনার লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিলে আপলাইনেও সচল হবে।

 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাঙা অংশ মেরামত করে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর