চট্টগ্রাম বন্দরে আগুন, আধঘণ্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ড হয়েছে। পরে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:২৮ এএম

চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেডে অগ্নিকাণ্ড হয়েছে। পরে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বন্দরের অকশন শেডে এই অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বন্দর শাখার চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। একই সাথে আগুন নেভানোর কাজে অংশ নেয় বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট এবং নৌ বাহিনী। 

পরে আধঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে তারা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

শেডটিতে খাদ্যদ্রব্য,পোশাকসহ নানা পণ্য ছিল বলে জানা গেছে।

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছে। ফায়ার...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর