চাঁদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবক রাফিকে (২৫) আটক করে রাতে পুলিশের কাছে সোপর্দ করেছে।  

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ এএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবক রাফিকে (২৫) আটক করে রাতে পুলিশের কাছে সোপর্দ করেছে।  

এর আগে সোমবার বিকালে এ ঘটনা ঘটে। আটক রাফি একই গ্রামের জাফর আলী বেপারী বাড়ির ইউসুফ বেপারীর ছেলে।

এলাকাবাসী ও ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, ওই শিশুকে একা পেয়ে প্রলোভন দিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে রাফি। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে শিশুকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিশু ধর্ষণের চেষ্টাকারী রাফির বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান। তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।  

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে রাফিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর