বাঁচানো গেল না টেকনাফের সেই হাতিটিকে

কক্সবাজারের টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করবে ভেটেরিনারি দল।

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বন্য হাতিটির।

এর আগে শনিবার বিকেলে টেকনাফের নাইট্যাংপাড়া এলাকায় প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে হাতিটি নিচে পড়ে যায়। বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড়ে খাবারের সন্ধানে যাওয়ার সময় ভারী বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটি ধসে হাতিটি পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে তার পেছনের দুই পায়ে গুরুতর আঘাত লাগে। পেটেও গুরুতর আঘাত লাগে।

বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। তাদের আশা ছিল, কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে প্রাণীটি সুস্থ হয়ে উঠবে। তবে সব চেষ্টা ব্যর্থ করে সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়।

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে হাতিটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত করবেন ভেটেরিনারি দল।

নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে এই ঘটনা ঘটে।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর