মিড-ডে মিলে পচা ডিম-কলা দেওয়াসহ অনিয়মের অভিযোগ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার মিড-ডে মিল কর্মসূচির খাবারে পচা ডিম-কলা ও বাসী রুটি দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব খাবার শিশুদের পুষ্টি চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। অসন্তোষ প্রকাশ করেছেন তারা। যদিও শিক্ষা কর্মকর্তারা অভিযোগ নাকচ করেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও ঝরেপড়া রোধে মিড-ডে মিল কর্মসূচি গ্রহণ করে সরকার। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল থেকে নবীনগর উপজেলার ২১৯টি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হয়। এসব বিদ্যালয়ে প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী পাচ্ছে রুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট।

অভিযোগ উঠেছে, নিম্নমানের খাবার এবং সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে শিক্ষার্থীরা নিয়মিত ও মানসম্মত খাবার পাচ্ছে না। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী নির্দিষ্ট দিনে বিস্কুট ও কলা দেওয়ার কথা থাকলেও ঠিকাদাররা বিস্কুট না দিয়ে শুধু কলা দিচ্ছে।
 
এক শিক্ষার্থীর ভাষ্য, দুর্গন্ধের কারণে খাবার খেতে পারেনি তারা। 
 
আরেক শিক্ষার্থী জানায়, স্কুলে দেওয়া দুধ খেলে পেটে সমস্যা হয়। দুধ খাওয়ার পর তার বোনের পাতলা পায়খানা হয়েছে।

এক শিক্ষিকা বলেন, বিস্কুট আর কলা দেওয়ার কথা ছিল। বিস্কুট দেয়নি, শুধু কলা দিয়েছে। 

আরেক শিক্ষিকা বলেন, দুই সপ্তাহ ধরে বিস্কুট আসে না। শিক্ষার্থীদের শুধু কলা দেওয়া হচ্ছে। 
 
তবে শিক্ষা কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে জানান, মিড-ডে মিল নিয়ে তাদের কাছে কোনো অভিযোগ নেই। অধিদপ্তর থেকে নিয়োগকৃত ঠিকাদার এসব খাদ্য সরবরাহ করছে।

নবীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মানিক ভূইয়া বলেন, এসব খাবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ করা ঠিকাদার সরবরাহ করে থাকে। তারা খাবার বিলিও করছে। খাবার সরবরাহ ঠিকমতোই হচ্ছে। নিয়মমাফিক খাবার দিয়ে যাচ্ছে।  

মিড-ডে মিল কার্যক্রমে গাফেলতি ও অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। 

 

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন মধ্যরাতে রাজধানীর ৬টি প্রেস পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার রাত ১২টার পর প্রেস পরিদর্শন শুরু করেন।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার  রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।...
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম।...
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে চকরিয়ার কাকারা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের ৪ ঘণ্টা পর একটি...
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৮ জন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় কিয়াকতাও শহরের ব্যস্ততম বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় (২৩) নামের এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে নভেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ও ইটালির প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে কাতার এনার্জি।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৬শ জনের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর