ট্রান্সফরমার চুরির সময় গ্রামবাসীর হাতে যুবক আটক

​চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় মো. ইউসুফ নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চুরির সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে স্থানীয়রা।

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম

​চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় মো. ইউসুফ নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চুরির সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে স্থানীয়রা।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় গ্রাহকরা একত্রিত হয়ে মো. ইউসুফকে হাতেনাতে ধরে ফেলেন এবং এ সময় গণপিটুনিতে তিনি আহতও হন। এরপর প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ইউসুফকে। বর্তমানে মতলব উত্তর থানায় ট্রান্সফরমার চুরির নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার মো. ইউসুফ বেগমগঞ্জ গ্রামের বাসিন্দা। স্থানীয়দের প্রতিরোধের সময় ইউসুফের ২/৩ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তার সহযোগীরা সবাই বেগমগঞ্জ এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম অহিদুজ্জামান জানান, সম্প্রতি মতলব উত্তর উপজেলায় ট্রান্সফরমার চুরির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছিল। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট এলাকার পক্ষ থেকে ব্যাপক মাইকিং ও জনসংযোগ চালিয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। আর এই জনসচেতনতা ও এলাকাবাসীর সতর্কতার কারণেই অবশেষে চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে ধরা সম্ভব হলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর