কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ক্যাম্পেইন

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:৫০ এএম

কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুলের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। কুমিল্লা শহরের প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করেছে সেইভ আর্থ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন, সিলভার হোমস ডেভেলপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ফারুক আহমেদ, ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা। এছাড়া উপস্থিত ছিলেন সেইভ আর্থ অর্গানাইজেশনের ট্রেজারার ও পরিচালক আফরিন খন্দকার এবং পরিচালক গাজী সালমান তানভীর।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস রিলিজ

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
স্বাধীনভাবে বাঁচতে ও উপার্জনের আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বাবার মোবাইল ফোন বিক্রি করে পাওয়া চার হাজার টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। পরে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর