ফেনীতে পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগে এক নারী ও পুরুষকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 
 
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী এবং পুরুষটি দুই সন্তানের বাবা। 

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, আত্মীয়তার সূত্রে ঐ নারীর বাড়িতে যান পুরুষটি। এ ঘটনা জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে তাদের দুজনকে শারীরিক নির্যাতন করে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখা হয়। ওই নারীকে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের ‘ফরমান’ও জারি করা হয়। 

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভুক্তভোগী দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর