সীতাকুণ্ডে হচ্ছে দেশের সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট। এ জন্য বৃহস্পতিবার বন্ধ হওয়া জলিল টেক্সটাইল মিলের ৫৫ একর জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। উৎপাদিত সমরাস্ত্র দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনা সরকারের। 

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত জলিল টেক্সটাইল মিলস। লোকসানের মুখে ২০০৪ সাল থেকেই পুরোপুরি বন্ধ। নানা প্রক্রিয়া শেষে এই কারখানাটি যাচ্ছে সেনাবাহিনীর হাতে। 

কারখানার ৫৫ একর জমি হস্তান্তরের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং  বাংলাদেশ সমরাস্ত্র কারখানা-বিএফও’র মধ্যে চুক্তি সই হয়েছে। আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের লক্ষ্যে নতুন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা বিএফও’র।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, ‘বন্দরের কৌশলগত সুবিধা নিতেই চট্টগ্রামের সীতাকুণ্ডে এ কারখানা সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।;

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, ‘এ উদ্যোগ দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সরকার অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে সব ধরনের সহযোগিতা করবে।’

গাজীপুরের পর এটি হবে বাংলদেশ সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট।

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর