চাঁদপুরের সেই নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা চট্টগ্রাম থেকে আটক

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

চাঁদপুর শহরের আলোচিত নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস এবং তার পরিবারের তিন সদস্যকে অবশেষে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার ভোর ৫টার দিকে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটকের পর তাদের চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

তিনি জানান, বাসা থেকে মালামাল নিয়ে আত্মগোপনে যাওয়া ট্রাকের চালককে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে চট্টগ্রামের পটিয়া থেকে তাদের আটক করা হয়।

এর আগে ১০ দিন ধরে চাঁদপুর শহরের ‘এস কে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাস ও তার পরিবার (স্ত্রী রিমি দাস, বড় ছেলে প্রিয়ম দাস ও ছোট ছেলে রুপম দাস) রহস্যজনকভাবে লাপাত্তা ছিলেন। ১৯ আগস্ট থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং দোকান ও ভাড়া বাসা তালাবদ্ধ থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু দাস স্বর্ণ বন্ধক রেখে ঋণ নেওয়ার ব্যবসার পাশাপাশি বিভিন্ন এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে বড় অংকের ঋণ নিয়েছিলেন। গ্রাহকদের বন্ধকি স্বর্ণালংকার ও পাওনা টাকা ফেরত দিতে না পারায় এবং ঋণের বোঝা মাথায় নিয়েই তিনি সপরিবারে আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পাওনাদারদের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করা হয়েছিল। 

চাঁদপুর সদর মডেল থানার উপ–পরিদর্শক (এসআই) আবুল কালাম জানিয়েছেন, আটকদের চট্রগ্রাম থেকে চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর