সুপ্রিম কোর্ট বার সভাপতির মন্তব্যের জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। মঙ্গলবার দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব নেয়ার পর মামলা ও আইনজীবীদের আয় কমেছে বলে মন্তব্য করায় ক্ষুব্ধ হয় আপিল বিভাগ। এই বক্তব্য আদালত অবমাননাকর হওয়ায় প্রধান বিচারপতি এজলাস ত্যাগ করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। 

মঙ্গলবার প্রতারণা কোরে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ নিয়ে একাধিক রিট করায় রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করে আপিল বিভাগ। 

বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বর্তমানে আপিল বিভাগের আইনজীবীদের মামলা কম হওয়ায় কমে গেছে আয়-রোজগার। এ অবস্থায় একজন জুনিয়র আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা অস্বাভাবিক। তার এ বক্তব্য উপস্থাপনের একপর্যায়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতির সামনে বিনয়ের সাথে বললাম, আপনি প্রধান বিচারপতি হওয়ার পরে আসলে আপিল বিভাগে মামলা খুব একটা হচ্ছে না। আইনজীবীদের আয় কমে গেছে। একজন জুনিয়র আইনজীবীর পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়াটা অনেক বেশি হয়ে গেছে। তাকে মাফ করে দেন। উনি এত অভিমান করবেন উনার কাছ থেকে এটা আমরা আশা করিনি।’

এ বিষয়ে পরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল জানান, এজলাসে  ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বক্তব্য আদালত অবমাননার শামিল উল্লেখ করেন প্রধান বিচারপতি। 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতি একটু লাইটলি নিলেন। তারপরে বললেন, আপনি কি এটা মিন করেন কি না? মাহবুব উদ্দিন সাহেব অনেকটা সেই একই কথা বলার চেষ্টা যখন করেছেন তখন মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে, আপনি যে কথাটা বলেছেন এটা অ্যাবসোলিউটলি আদালত অবমাননার শামিল।’ 

এদিকে মঙ্গলবার একটি মামলার শুনানির সময়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে বিচারাধীন বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন আপিল বিভাগ। 

 

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন...
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে সরকার। আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত ১৮টি মামলা ও রায়ে কোনো অনিয়ম হয়েছে কিনা– তা তদন্তে কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান...
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখারও অনুরোধ...
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক...
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর