নোয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটুনি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

নোয়াখালী সদর উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দারের হয়েছে। বুধবার দুপুরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে জানিয়েছেন সুধারাম মডলে থানার ওসি নজরুল ইসলাম।

মামলার আসামি মোবারক হোসেন এমরানকে মঙ্গলবার সন্ধ্যায় পিটুনির পর পুলিশে দিয়েছিল ভুক্তভোগী ওই শিক্ষার্থীর স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে রাতে পুলিশ তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দারের পর ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই ছাত্রী গত তিন বছর ধরে ক্লাস শেষে মাদরাসায় কোচিং করত। কোচিং শেষে বিকেলে মোবারক হোসেনের বাড়িতে প্রাইভেট পড়ত। গত ২৩ আগস্ট দুপুর ২টায় মাদরাসায় কোচিং শেষে প্রধান শিক্ষক মোবারক হোসেন অন্য ছাত্রীদের বাড়িতে পাঠিয়ে দিয়ে অফিস কক্ষে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ। এ ঘটনার পাঁচ মাসে আগে মোবারক হোসেন একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এদিকে, অভিযুক্ত মাদরাসা শিক্ষক মোবারক হোসেনের দাবি, ধর্ষণের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে পুলিশে দেওয়া হয়েছে। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত মাদরাসা শিক্ষক মোবারক হোসেনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দিলে আদালতে হাজির করা হবে।’

নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণ জানা গেছে ঘটনার একদিন পর। প্রশাসনের তদন্তে উঠে এসেছে, বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
আমদানিতে মূল শুল্কের বাইরে অন্যান্য শুল্কের কারণে এলডিসি উত্তরণের পরে দেশের রপ্তানি ও জিডিপিতে চাপ তৈরি হতে পারে। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারে বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর