নোয়াখালীতে দুই শতাধিক দেশীয় পাখিসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বিলুপ্ত প্রজাতির দুই শতাধিক পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তাদেরকে আটক করেন।

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বিলুপ্ত প্রজাতির দুই শতাধিক পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তাদেরকে আটক করেন।

এদিকে মামলার পর দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন–নোয়াখালীর সেনবাগ উপজেলার বারোগাঁও ইউনিয়নের হোসেনপুরের মো. ইয়াছিন(৫৫) ও পেয়ারাপুরের শেখ আহম্মদ (৬০)।

এনিমেল রাইটস বিডি ৬৪ এর সভাপতি রাইমন চৌধুরী রনি জানান, আটক ইয়াছিন ও শেখ আহম্মদ একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দেশীয় বিলুপ্ত প্রজাতির হরিয়াল ঘুঘু ,তিলা ঘুঘু, কট কোয়াল, বিভিন্ন রকম বক এবং শালিকসহ দুই শতাধিক পাখি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করেন।

পরে বন বিভাগ এবং এনিমেল রাইটস বিডি ৬৪ ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলো উদ্ধার করে। আটক দুই ব্যক্তি গত প্রায় ১০ বছর থেকে দেশের বিভিন্ন জেলায় ফাঁদ পেতে পাখি ধরে পাচার করে আসছেন। শনিবার উদ্ধার করা পাখিগুলো লক্ষীপুরের রামগতি উপজেলা থেকে ধরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধার পাখিগুলোর মধ্যে একশটি পাখি স্থানীয় লোকজনের উপস্থিতিতে কবিরহাটে অবুক্ত করা হয়। বাকি পাখিগুলো আজ রোববার অবমুক্ত করা হবে।

কবিরহাট উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে মামলা দায়েরের পর দুই ব্যক্তিকে সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, জাল নোট, বিভিন্ন সরঞ্জাম ও...
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আলোচিত মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী...
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়াবেন প্রধানমন্ত্রী।
বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। এই উৎসবটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।
অবশেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আলভারেস। গতকাল লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় আতলেতিকো। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ম্যাচ শেষে সমর্থকদের কাছে...
টানা ৩ দিন বন্ধ রাখার পর রোববার সকাল ৮টা থেকে আবার চালু করা হয়েছে বাংলাদেশ ব‍্যাংকের ওয়েবসাইট। আজ সকালে বাংলাদেশ ব্যাংকের থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর