স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শনিবার কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনা উল্লেখ সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

ফেসবুক স্ট্যাটাসে সাদিক কায়েম বলেন, ‘কুমিল্লায় ১৩ বছর বয়সী নিখোঁজ শিশু অপ্রতীমের পড়ে থাকা লাশ দেখে যেকোনো বিবেকবান মানুষই বাকরুদ্ধ হয়ে পড়বেন। কিন্তু দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আমাদের মহামন্ত্রীর বিবেককে কি এসব ঘটনা আদৌ নাড়া দেয়?’

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ডাকসুর ভিপি বলেন, ‘তিনি হয়তো এখন ব্যস্ত প্রধানমন্ত্রীর হয়ে কোনো দায়িত্ব সামলাতে, কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ের কাজে অযাচিত খবরদারি করতে। হয়তো তিনি এখন ব্যস্ত, নিজের ছেলে ও আত্মীয়স্বজনদের কীভাবে কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় বড় সরকারি প্রকল্পের দায়িত্ব দেওয়া যায়, কিংবা লাভজনক সরকারি পদে বসানো যায়, সেই চিন্তায়।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক খুন ও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই যেন নিরাপদ নয়। আজকেও মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার হয়েছে। নিঃসন্দেহে সালাহউদ্দিন আহমেদ এই ব্যর্থ সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রী।’

সাদিক কায়েম বলেন, ‘আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমরা এই দেশের  প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা কায়েমের জন্য ২৪–এ লড়াই করেছি। সেই নিরাপত্তা না দিতে পারলে সময় থাকতেই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক, এটাই গণদাবি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মায়ের আইফোন নিয়ে...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ সন্তান অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড....
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ...
মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির। তাদের অভিযোগ, অজানা কারণে নির্বাচন নিয়ে গড়িমসি করছে প্রশাসন। তবে ছাত্রদল বলছে, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য আরো সময় প্রয়োজন। উপাচার্য জানান,...
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব...
ভারতের জন্য আবারও বড় অর্থনৈতিক চাপের খবর! রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক বসানোর রাস্তা খুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
দেশের ব্যাংকিং খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া, খেলাপি ঋণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর