নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, দিনে মিলবে ৭ মিলিয়ন ঘনফুট

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় খনন শেষে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ' খনন শেষে এ গ্যাসে সন্ধান মিলে। 

মঙ্গলবার বিকেলে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত করেছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
 
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার  বলেন, ‘কূপটিতে এখন  ডিএসটি টেস্ট এর কাজ চলছে। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।’
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।

এর আগে গত ২৮ জুলাই কূপটিতে খনন কাজ শুরু করা হয়।
 
বাপেক্স সূত্রে জানা যায়, কূপটিতে ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। যার মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার পর্যন্ত জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ৭ মন ওজনের একটি বিশাল শাপলা পাতা ধরা পড়েছে। বুধবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে গাজি মেম্বারের মাছের আড়ৎ থেকে স্থানীয় বিষু বেপারী কিনে...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এবার ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর