এমপির সামনে ফুটবল মাঠে চেয়ার নিয়ে মারামারি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগমুহূর্তে  মাঠে চেয়ার নিয়ে মারামারি ও হাতাহাতি হয়ছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নদোনা মাঠে মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এ মারামারি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। 

চেয়ার নিয়ে মারামারি, হাতাহাতির সময় মুঠোফোনে ধারন করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার বিকেলে নদোনা মাঠে হুন্ডা, ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুমিল্লার লাঙ্গলকোট খোকন একাডেমি ১-০ গোলে সোইমুড়ীর দক্ষিণ শাকতলা এস এস তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সন্ধ্যার দিকে খেলা শেষে পুরস্কার বিবরণ অনুষ্ঠানের আগমুহূর্তে পরাজিত দলের সমর্থকরা রেফারিকে শারীরিকভাবে হেনস্তা করেন। এর এক পর্যায়ে বিজয়ী দল ও পরাজিত দলের সমর্থকদের চেয়ার নিয়ে মারামারি, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা হয়।

এ সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চ থেকে মাইকে দুপক্ষের সমর্থকদের শান্ত হওয়ার জন্য বারবার আহবান জানোনো হলেও তারা কিছুতেই  থামছিল না। পরে হৈ–হট্টগোলের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করা হয়।

দুই দলের খেলোয়াড় সমর্থকদের উদ্দেশ্যে সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জয়-জরাজয় খেলার অংশ। খোলায় জিতলে বিজয় উদযাপনের পাশপাশি, পরাজিত হলে তা মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে সবার মধ্যে।’

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ 

এ সময় নিজ এলাকায় প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ করার পরিকল্পনার কথা জানান এমপি।

মাঠে নিয়ে চেয়ার মারামারি ও হাতিাহাতির বিষয়ে সোইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘খেলা শেষে দুপক্ষ হাতাহাতি ও চেয়ার নিয়ে মারামারি করে। তবে, এতে কেউ আহত হয়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।’ 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা...
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল...
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। 
আমেরিকায় জীবনযাত্রার খরচ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতির হার সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। খাদ্য ও জ্বালানির বাইরে...
পঞ্চগড়ের বোদায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রী হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক...
মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনবিার সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসির কর্মীরা। ফেরিতে বাল্কহেডের ধাক্কায় এক শিশু নিহতের ঘটনায় ফেরি মাস্টারকে...
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ...
লোডিং...

এলাকার খবর