সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি।
আজ রোববার সকাল ৬টা অবরোধ শুরু হলেও কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে বাঘাইহাট-সাজেক সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে সাজেক থেকে জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হওয়ায় সড়ক অবরোধের ডাক পালন করছে সংগঠন দুটি।
এদিকে অবরোধের কারণে পর্যটকদের সকালের পরিবর্তে বাঘাইহাট থেকে দুপুর দেড় টায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় সাজেক নিয়ে যাওয়া হবে।


