গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করল আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মৌচাক এলাকার ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট।

খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করেন। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শ্রমিকরা সরে গেলে ৯টার দিকে ফের যান চলাচল শুরু হয়। এমন পরিস্থিতিতে মৌচাক ও আশেপাশের এলাকায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

এদিকে সকাল থেকে বেশির ভাগ তৈরি পোশাক কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টা থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। বিচ্ছিন্ন সড়ক অবরোধ ছাড়া ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গতকাল শনিবার শ্রমিকদের বিক্ষোভের মুখে চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও আশেপাশের এলাকাসহ বেশ কিছু এলাকায় অবস্থিত ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।  

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, রোববার গাজীপুরে বিভিন্ন কারণে ৬টি কারখানা বন্ধ রেখেছে মালিক পক্ষ। এছাড়া অন্যান্য কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন চলছে। তবে সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকায় ৫টি কারখানার শ্রমিকেরা কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা দায়িত্ব পালন করছেন।

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে আগুনে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা খুলনাগামী ফাল্গুনী...
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দ করেছে বিজিবি-১৯। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ জব্দ করা হয়।
টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই ওই নারীকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর...
রাজধানী রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে হুতিদের ছোড়া দুইটি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। 
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠছে। গতকাল শনিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের...
ভারতের মণিপুরে আবারও জাতিগত সংঘাতের মধ্যে নাগাগোষ্ঠীর চারজন নিহত হয়েছেন। নিউ হেভেন এলাকায় দুটি গাড়িতে স্নাইপার হামলায় তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই তাংখুল নাগা সম্প্রদায়ের। 
ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার বাড়ি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে বাড়িটি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং পরিবারের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর