গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্নিত

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সকালে ভোগড়া ও চৌরাস্তা এলাকায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যানচলাচল বিঘ্নিত হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন।  এক পর্যায়ে ভোগড়া, চৌরাস্তা, তিনসড়ক এলাকার কারখানা ছুটি দিয়ে দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাওজোড়, ইটাহাটাসহ বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া জয়দেবপুর বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বেশ কয়েকটি কারখানা ছুটি দেওয়া হয়েছে। কিছু জায়গায় শ্রমিকেরা মহাসড়কে নেমেছে। তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ নামে মৃত্যুদণ্ড পাওয়া এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৫...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি সোনাসদৃশ বস্তু জব্দ ও ওই ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা এসব...
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মোট ২২০ জন প্রাণ হারাল।
ইরানকে কেন্দ্র কোরে কোনো যুদ্ধ অন্তহীন হবে না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সংঘাত ২ বছরের বেশি স্থায়ী হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌশলীদের। প্রায় ৭ বছর ধরে...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
লোডিং...

এলাকার খবর