সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সরানো হলো পর্যটকদের

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে সংঘর্ষ হয়েছে। অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মাঝেই নিরাপত্তার স্বার্থে সাজেকে অবস্থানরত তিন হাজারের বেশি পর্যটককে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সহায়তায় ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আটকা পড়া পর্যটকদের গাড়িবহর নিরাপদে সাজেক এলাকা অতিক্রম করে। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) আবদুর রকিব এ তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজেক সড়কে অবরোধ পালনকারীরা প্রতিবন্ধকতা তৈরি করলে পর্যটকদের ফেরা অনিশ্চয়তা তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়। একপর্যায়ে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং সড়ক যান চলাচলের জন্য সম্পূর্ণ পরিষ্কার করে।

এরআগে সকালে সাজেক সড়কের বাঘাইহাটের ১০ নম্বর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ পরিস্থিতিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের সকাল সাড়ে আটটার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। অবরোধের খবর না জেনে খাগড়াছড়িতে এসে সাজেকে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন অনেক পর্যটক।

এদিকে, অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

তিন দফা দাবিতে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ করছে গণ অধিকার রক্ষা কমিটি ও কারবারী অ্যাসোসিয়েশন। তবে জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান, সংবাদপত্রবাহী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন নেতারা।

অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
বিলাসী আয়োজনে উপেক্ষিত অগ্নিনিরাপত্তা
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান লাখো পর্যটক। কিন্তু তাঁদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিনিরাপত্তার ভয়াবহ চিত্র।...
কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এখনও নিখোঁজ এক পর্যটক।
প্রশাসনের আশ্বাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তারা আগামীকাল শুক্রবার কাজে ফিরবেন। বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসকদের দিক থেকে এ সিদ্ধান্ত আসে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ...
সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর