সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

সাজেকের শুকনোছগড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

সাজেকের শুকনোছগড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ অরুনা চাকমা ও স্থানীয়রা জানান, ঘটনার সময় অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের অংশে এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলির আঘাত লাগে।

পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মধ্যরাতে আহত অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 
জামালপুরের মেলান্দহে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে, চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে...
চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হলে চরাঞ্চলসহ সমগ্র জেলায় ব্যাপক কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান...
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতল এলাকায় এই দুর্ঘটনা হয়। 
আগামীকাল মঙ্গলবার জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে দেওয়া উন্নত বিশ্বের  ক্ষতিপূরণ এবং প্রযুক্তি...
এ ধরনের বিতর্ক এড়াতে টুর্নামেন্টে ভিএআর রাখার দাবি জানিয়েছেন শ্রীলঙ্কা কোচ, ‘এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে?...
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১২ জন।
রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর