সাজেকে কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, অবরোধ প্রত্যাহার

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

সাজেক কার্বারী এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা।

বিবৃতিতে নতুন জয় চাকমা অভিযোগ করে বলেন, ‘ইউপিডিএফের প্ররোচনা ও দলীয় স্বার্থে সাজেক কার্বারী এসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবরোধ কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিনের অবরোধে সাজেকের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ, খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।’

বিবৃতিতে নতুন জয় চাকমা কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ, সংগঠন বিলুপ্ত এবং অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক স্বার্থ নয়, সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়াসহ ৫ দফা দাবিতে সাজেকে অনিদিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেছিল ইউপিডিএফ সমর্থিত দুই সংগঠন সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের ১৯তম দিনে অবরোধ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় সাজেক কার্বারী এসোসিয়েশন।

তবে তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণঅধিকার রক্ষা কমিটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভূমি অফিসের গুরত্বপূর্ণ নথি ও সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা (যুব উন্নয়ন কর্মকর্তা) নিহত হয়েছেন। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন।
পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে। আজ রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬...
পঞ্চগড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল মাদরাসা শিক্ষার্থী তিন বন্ধু। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনেরই মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের...
অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ৬ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ১ জনকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানা যায়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর