১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল বন্ধ

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম

রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। মঙ্গলবার মেট্রোরেল নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘আগামী ১৪ ও ১৫ অক্টোবর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কারিগরি কাজের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দুটি অংশকে একত্র করার জন্য সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য তিন দিন সময় প্রয়োজন। সেজন্য একটি শুক্রবারসহ ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল বন্ধ থাকবে।’

গত বছরের ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন–৫ আংশিক চালু হয়। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এ মাসেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সুবিধা নিতে পারবেন যাত্রীরা।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, মতিঝিল অংশের ৩টি স্টেশন পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ‘উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করতে ৩ মাস সময় লাগবে। মতিঝিল অংশ উদ্বোধনের পরদিন থেকে এই অংশে প্রাথমিকভাবে ট্রেন চলবে সকাল ৮টা থেকে ৩ ঘণ্টা। মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধনের পর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের শিডিউল অপরিবর্তিত থাকবে।’

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চালুর পর ধীরে ধীরে আর সাপ্তাহিক ছুটি তুলে নেওয়া হবে বলে জানান এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, ‘অর্থাৎ তখন সপ্তাহের ৭ দিনই চলবে মেট্রোরেল।’

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর