নিকলী হাওরে দুই নৌকার সংঘর্ষে এক জেলের মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:০১ পিএম

কিশোরগঞ্জের নিকলী হাওরে জেলেদের দুই নৌকার সংঘর্ষে এক জেলে নিখোঁজ হন। এ ঘটনার ৫ ঘণ্টা পর কাঞ্চন মিয়া (৩৬) নামে ওই জেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেকজন।

আজ বুধবার সকালে নিকলীর রোদারপুড্ডা হাওরে এই দুর্ঘটনা ঘটে।

কাঞ্চন মিয়া উপজেলার সাজনপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। অন্যদিকে আহত জেলের নাম হাছেন আলী। তিনি একই গ্রামের আহম্মদ আলীর ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, আজ বুধবার আনুমানিক সকাল সাড়ে ৮টায় নিকলীর রোদারপুড্ডা হাওরে দুটি জেলে নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকায় থাকা জেলে কাঞ্চন মিয়া পানিতে ডুবে নিখোঁজ হন। এ সময় আহত হন জেলে হাছেন আলী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থলেন একটু দূর থেকে দুপুর দেড়টার দিকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে। আহত একজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।

কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া (১৭) নামে একজনের মৃত্যু...
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এক সপ্তাহ জ্বর থাকার পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় মো. সিয়াম (২০) নামের এক যুবককে। ডেঙ্গু শনাক্তের পর অবস্থার অবনতি হলে ঢাকা নিতে বলে চিকিৎসক। এ জন্য প্রস্তুত করা...
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৩ জনে। রোববার স্বাস্থ্য...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উচ্চ আদালতে রোববার...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর