চাঁদপুরে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর বোনের মৃত্যু 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার ওই অগ্নিকাণ্ডেই ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার দুই বছর বয়সী ভাই মো. আনাছ হোসেন।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার ওই অগ্নিকাণ্ডেই ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার দুই বছর বয়সী ভাই মো. আনাছ হোসেন।

​নিহত দুই শিশু ওই এলাকার উত্তর বড়কুলের আতিক মেম্বার বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

​মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার দাদা আতিক মেম্বার জানান, ঢামেক হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। পারিবারিক কবরস্থানে ছোট ভাই আনাছের পাশেই তাকে দাফন করা হবে।

জানা গেছে, গত ​রোববার বিকেলে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুন লাগে। সে সময় ঘরে ঘুমিয়ে ছিল শিশু আনাছ ও মরিয়ম। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই আনাছের মৃত্যু হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় মরিয়মকে উদ্ধার করা হয়।প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। ওই অগ্নিকাণ্ডে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ​খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ও দুটি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজধানীর ধানমন্ডির কাঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপিকা কান্তা শর্মার (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 
লক্ষ্মীপুরে গ্রেপ্তার নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনকে আরও সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর আসামি জাহেদুল ইসলাম জাবেদ এর চার দিনের...
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়...
দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ...
২০২৬ আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশ-ভারত ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিসিসিআইয়ের নির্দেশে টুর্নামেন্ট শুরুর আগেই কাটার...
ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়ায় সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, সীমান্ত বন্ধের সিদ্ধান্তসহ একাধিক উসকানিমূলক কর্মকাণ্ডের পদক্ষেপ নিচ্ছে দেশটি। ১ ডিসেম্বর থেকে অন্তত ৬ মাসের জন্য...
সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর