গাজীপুরে চার আসনে আওয়ামী লীগের জয়, স্বতন্ত্র ১

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

বড় কোন সহিংসতা ছাড়া অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা আর একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। 

রোববার দিনভর ভোটগ্রহণ শেষে  নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম তার কার্যালয়ে ভোটের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকার মাঝি হিসেবে গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গাজীপুর-১ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২৩৭টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে আ ক ম মোজাম্মেল হক পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট।

গাজীপুর-২ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৭০টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে কাজী আলিম উদ্দিন বুদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৮০৪ ভোট। এই আসনে নৌকা ২২ হাজার ১৮২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গাজীপুর-৩ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে ১৮৩ ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে নৌকা প্রতীকের প্রার্থী রুমানা আলী পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭৪ ভোট।

গাজীপুর -৪ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১২২ ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।
 
গাজীপুর-৫ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  মোট  ১২৪  টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৮১ হাজার ৪৭৭ ভোট পেয়ে ট্রাক প্রতীকে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহের আফরোজ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৭৭৪ ভোট। এতে ১৩ হাজার ৭০৩ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী এই আসনে বিজয়ী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ব্যবসায়ী...
শরীয়তপুর প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসেছে। এতে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি, চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক দেশ...
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে আবারও আমদানি রপ্তানি শুরু হবে এ...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর