নরসিংদীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে নৌকার সমর্থকদের হামলা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম

নরসিংদী-১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের ঈগল প্রতীকের সমর্থকদের বাড়ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলামের নৌকার সমর্থকরা। এসময় ককটেল বিস্ফোরণ ঘটানোসহ কয়েকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার আলোকবালীর খোদাদিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও আলোকবালী ইউনিয়ন আওয়ামীলী গের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে নৌকার সমর্থকরা খোদাদিলা গ্রামের বাজার থেকে মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলীর বাড়িঘরে ভাংচুর করে। পরে আরও ৮টি বাড়িঘরে ভাংচুর করা হয়। এ সময় প্রায় ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

আলোকবালী ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহ্বায়ক মাইনউদ্দিন মিয়া বলেন, ‘বজলুর রহমান ফাহিমের নেতৃত্বে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য রবিউল মিয়া, কুয়েত প্রবাসী শিমুলসহ ৪৫-৫০ জন আমাদের বাড়িঘরে হামলা চালায়। আমরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

তবে এ ব্যাপারে অভিযুক্ত বজলুর রহমান ফাহিম বলেন, ‘লোকজন নিয়ে আমি বিজয় মিছিল করেছি– এটা সত্যি কিন্তু হামলার কোনো ঘটনা নেই। মিছিল করার সময় ফেসবুক লাইভ চলছিল, আপনি চাইলে লাইভও দেখতে পারেন। কারা হামলা চালিয়েছে, আমি জানি না, আমার সম্পৃক্ততা নেই।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘এমন ঘটনার খবর বা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হযেছেন রুবেল ও মিরাজ নামে আরও দুইজন। শুক্রবার বিকালে শহরের...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
নরসিংদীর শিবপুরে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ ঘটনায় আরও...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর