নরসিংদীতে বিড়ির নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

আটকরা হলেন—ফরিদপুরের কোতোয়ালি থানার বাটি কানাইপুর এলাকার মৃত মনিন্দ্র দত্তের ছেলে নেপাল দত্ত (৬৯) ও নরসিংদীর শিবপুরের কামরাবো এলাকার জমির উদ্দিনের ছেলে মো. রকিব (২৫)।

জব্দ ৮৬৬ বান্ডিল ব্যান্ডরোলের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা। নকল বিড়ি ৯০ হাজার পিসের মূল্য প্রায় ১৮ হাজার ৩০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিবপুরের কামরাবো এলাকার একাধিক বিড়ি কারখানায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল। নেপাল বণিক নামক এক ব্যক্তির মাধ্যমে নকল ব্যান্ড রোল সরবরাহের একটি চক্র পরিচালিত হয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানতে পারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এরপর কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআইয়ের পাশাপাশি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অংশ নেয়। 

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান জানান, জব্দ করা নকল ব্যান্ডরোল ও আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় বিষ বিক্রেতাসহ এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  অভিযান চালিয়ে সুন্দরবনের ছোট জোংড়া খাল থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।  
পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে। আজ রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা।
সুন্দরবনের দুবলার চর এলাকায় পর্যটকবাহী বোট থেকে নেমে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ রোববার মরদেহ শহরে নিয়ে আসা হবে।
নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধী চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আগামী দুই বছরের জন্য অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম। রোববার সংগঠনটির দশম বার্ষিক সাধারণ সভা...
প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়সীদেরও তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন...
রোহিঙ্গা ইস্যুতে সরকার সমাধানের দিকে যেতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারে থাকার সময় দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর