টাঙ্গাইলে আগুনে পুড়ল ১১ ঘর

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৭:৪১ এএম

টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুন লেগে ৬টি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে। এতে আগুনে পুড়ে চারটি গরু মারা গেছে।

রোববার সন্ধ্যা ৬টায় আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার।
 
ইউপি চেয়ারম্যান বলেন, এ দুর্ঘটনায় একই গ্রামের বাবলু মিয়ার দুটি ঘর, সেজনু মিয়ার দুটি ঘর ও দুটি গরু, মো. নাজমুলের দুটি ঘর, আম্বিয়া খাতুনের একটি ঘর, তোফাজ্জল হোসেনের তিনটি ঘর ও দুটি গরু, সফিকুল ইসলামের একটি ঘর এবং ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

গোপালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে এমন ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন বলেন, ‘খবর পেয়ে ওসিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। আগামীকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।’

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর