বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে যা বললেন উপাচার্য

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে গভীর রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছাত্ররাজনীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। লাগাতার আন্দোলনের মধ্যেই তদন্তের জন্য সময় চেয়েছেন বুয়েট উপাচার্য সত্য প্রসাদ মজুমদার।

শনিবার বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার সাংবাদিকদের বলেন, ৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে নেওয়া হবে ব্যবস্থা।

উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে আমরাও সহমত। কিন্তু এগুলো পূরণে যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য সময় প্রয়োজন।’

শৃঙ্খলা কমিটির সভার জন্য তদন্ত প্রতিবেদন লাগবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘তদন্ত প্রতিবেদন ছাড়া শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নিতে পারবে না। এভাবে শাস্তি দেওয়া হলে আদালতে গিয়েও টিকবে না। ফলে তদন্ত লাগবে এবং তদন্তে অভিযুক্তকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আমাদের আইন ও নিয়ম অনুযায়ী চলতে হবে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আজকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ছয় সদস্যের এই কমিটিকে আগামী ৮ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এর সদস্যদের মতামতও আমরা শুনব।’

এর আগে ছাত্ররাজনীতি ইস্যুতে দ্বিতীয় দিনের মতো শনিবার আবারও উত্তাল ছিল বুয়েট। পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বীসহ ছয়জনের স্থায়ী বহিষ্কার দাবি করে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। 

শনিবার সকালে আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে আবরার হত্যার পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। সে নিষেধাজ্ঞা না মেনে বুধবার রাতে কিছু ছাত্রলীগ নেতা–কর্মী ক্যাম্পাসে কার্যক্রম চালান। এর প্রতিবাদে শুক্রবার বেলা আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত হয়েছে বিক্ষোভ। 

দাবি আদায়ে রোববার পর্যন্ত পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগ কর্মীদের প্রবেশে সহযোগিতার অভিযোগে ইমতিয়াজ হোসেন রাহিমের হলের সিট বাতিল করে কর্তৃপক্ষ।

এর আগে আবরার ফাহাদ নামের এক শিক্ষার্থীকে ২০১৯ সালে বুয়েটের হলে পিটিয়ে হত্যা করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

আবরার ফাহাদকে হত্যার ঘটনায় অভিযুক্ত সবাই ছাত্রলীগের বুয়েট শাখার নেতা-কর্মী ছিলেন। এই ঘটনায় দায়ের করা মামলায় আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর