শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে ছাত্ররাজনীতি আবার চালু হতে পারে: বুয়েট উপাচার্য

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:০৪ পিএম

শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবার ছাত্ররাজনীতি চালু হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। আজ রোববার উপাচার্য তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

উপাচার্য বলেন, ছাত্র রাজনীতি ছাত্রদের গড়ে ওঠার জন্যই দরকার। বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে আবার ছাত্ররাজনীতি চালু হতে পারে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিসহ ৫ দফা দাবিতে গত শুক্রবার থেকে বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করছে। পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বীসহ ছয়জনের স্থায়ী বহিষ্কার দাবি করে তারা অবস্থান কর্মসূচি পালন করে। এরই মধ্যে ইমতিয়াজের হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৯ সালে আবরার হত্যার পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। সে নিষেধাজ্ঞা না মেনে গত বুধবার রাতে কিছু ছাত্রলীগ নেতা-কর্মী ক্যাম্পাসে কার্যক্রম চালায়। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করছে। দাবি আদায়ে রোববার পর্যন্ত পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে সত্য প্রসাদ মজুমদার বলেন, তদন্ত কমিটি কাজ করছে, রিপোর্ট পেলে ব্যবস্থা নেব। আর পরীক্ষা ওপেন আছে, কেউ চাইলে দিতে পারে।

এর আগে গতকাল শনিবার উপাচার্য সত্য প্রসাদ মজুমদার সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে আমরাও সহমত। কিন্তু এগুলো পূরণে যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য সময় প্রয়োজন।’

এদিকে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগ। 

সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, অথচ নিষিদ্ধ ঘোষিত রাজনীতি সেখানে চলছে। অনতিবিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি চালু করতে হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর