শরীয়তপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় সাপের কামড়ে ইমামুল বেপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে এই ঘটনা ঘটে। ইমামুল বেপারী সখিপুর থানার সখিপুর ইউনিয়নের আনু সরকারের কান্দি গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। চার ভাই তিন বোনের মধ্যে ইমামুল ছোট। তিনি একজন প্রবাসী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের এক পারিবারিক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেন ইমামুল বেপারী। বাড়িতে তীব্র গরম থাকায়, রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের সড়কে বাতাসে গিয়ে বসেন তিনি। তখন তাঁকে বিষধর সাপে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান।

পরে তাঁর পা রশি দিয়ে বেঁধে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় ইমামুলকে বাসায় নিয়ে যান স্বজনেরা। পরে আজ শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত ইমামুলের বন্ধু খোকন মিয়া বলেন, ইমামুল রাতে বাড়ির সামনের সড়কে বসে ছিল। এ সময় বিষধর সাপে কামড় দেয় তাঁকে। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে সাপের আতঙ্ক দেখা দিয়েছে।
 
সখিপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমে সাপ ও পোকামাকড়ের উৎপাতে এলাকাবাসী আতঙ্কে আছেন। ধারণা করা হচ্ছে, বিষধর সাপের কামড়ে ইমামুলের মৃত্যু হয়েছে।

শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, ‘সম্ভবত অ্যান্টিভেনম ইনজেকশন শেষ হয়ে গেছে। যিনি এর দায়িত্বে ছিলেন তাকে আমি উপজেলার হাসপাতাল থেকে অ্যান্টিভেনম আনতে বলেছিলাম। তবুও বিষয়টি আমি দেখছি।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর