শাজাহান খানের ছেলে চেয়ারম্যান নির্বাচিত 

আপডেট : ০৯ মে ২০২৪, ১২:২২ এএম

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান বেসরকারি ফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই জেলার রাজৈর উপজেলায় বেসরকারিভাবে মো. মোহসিন মিয়াকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আসিবুর রহমান খানের প্রতিদ্বন্দ্বি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান। নির্বাচনে আসিব খান পেয়েছেন ৭৫ হাজার ৫৯৪ ভোট। আর পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩৩ ভোট। 

আসিবুর রহমান খান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম তুষার ভূইয়া ৬০হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান আক্তার হাওলাদার পেয়েছেন ৪৭হাজার ২০৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফারিয়া হাসান রাখি। তিনি ৫৬হাজার ৬৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা নাজনিন পেয়েছেন ৪২হাজার ৪২০ ভোট।

অন্যদিকে মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে মোহসিন মিয়াতে বেসরকারি ভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন চৌধুরী পেয়েছেন ৩১হাজার ৫৫৪ ভোট। মহসিন মিয়া রাজৈর উপজেলা আওয়ামীলীগের সদস্য।

মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. আহম্মদ আলী নির্বাচনী ফলাফল নিশ্চিত করে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়। রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।’

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
মাদারীপুরে মা শাম্পা খাতুনকে হত্যার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে তার এক বছর বয়সী ছেলে আবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শিবচর উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির...
অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়া থেকে নিখোঁজ হয়েছেন মাদারীপুরের তরুণ মো. সাগর মিয়া। গত ১০ মাস ধরে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার একটি বন্দিশালা থেকে সাগরকে মুক্ত করতে তার পরিবারের...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর