শরীয়তপুরে রাসেলস ভাইপারকে পিটিয়ে মারলেন কৃষকেরা

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:২২ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটায় দেখা মিলল পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। পরে কৃষকেরা সাপটি পিটিয়ে মেরে ফেলেন। উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

চরজিংকিং এলাকার কৃষক বিল্লাল হোসেন জানান, আজ সকালে তারা কয়েকজন কৃষক চরজিংকিং এলাকায় ধান কাটতে যান। এ সময় তাঁরা চন্দ্রবোড়া সাপটি কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে অন্য কৃষকেরা এগিয়ে এসে সাপটি মেরে ফেলেন।

জানা যায়, গত ২০২০ সালে কাঁচিকাটায় প্রথম চন্দ্রবোড়া সাপের দেখা মেলে। পরে এ সাপ উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এর উপদ্রব কমলেও প্রায়ই জনতার হাতে মারা পড়ছে রাসেলস ভাইপার।

সদর হাসপাতালসহ জেলার পাঁচটি স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত জেলায় ৮৪ জন সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে ৭জনকে অ্যান্টিভেনম দেওয়া হয়। অ্যান্টিভেনম দেওয়ার পর একজনের মৃত্যু হয় ও আর একজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকিদের শরীরে বিষধর সাপের বিষ না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, আগের তুলনায় সাপের উপদ্রব অনেক বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাপের প্রতিষেধক মজুত আছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর