টাঙ্গাইলে আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

আপডেট : ২৪ মে ২০২৪, ১০:১৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহ-সভাপতি  মালেক ভূইয়ার ওপর হামলা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে৷

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী নেতারা জানান, আজ বিকেলে সাবেক সংসদ সদস্য হাসান ইমান খান হোসেন হাজারী তাঁর বাসায় নেতাকর্মীদের নিয়ে মিটিং করছিলেন৷ এ খবর পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী ও তাঁর ছেলে আর্দশ সিদ্দিকীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়৷ হামলাকারীরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মালেক ভূইয়াকে মারধর ও তাঁর গাড়ি ভাংচুর করে।

এ হামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুল ইসলাম, পাইকড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জাকিরসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়। পরে এ ঘটনার প্রতিবাদে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাসায় যাওয়ার সময় এ হামলা করা হয়৷ এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে৷ এ ঘটনার মামলার প্রস্ততি চলছে৷’ 
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ‘বিজয়ী আজাদ সিদ্দিকীর বিজয় মিছিল নিয়ে আসার সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মালেক ভূইয়ার ওপর হামলাসহ গাড়ি ভাংচুর করে তারা। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, গত ২১ মার্চ কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা ও স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী। নির্বাচনে আজাদ সিদ্দিকী বিজয়ী হন৷ 

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর