বাজারে বিক্রির সময় ধরা পড়ল সরকারি ৩০ বস্তা সার

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৮:৫৭ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জের একটি বাজারে বিক্রির সময় সরকারি ৩০ বস্তা সার জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লারহাট থেকে সারগুলো জব্দ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পাট কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় দুই সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। 

সরকারি সার বিক্রির অভিযোগটি ওঠে চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দানু মিয়া হাওলাদারের বিরুদ্ধে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সিল সম্বলিত ৩০ বস্তা সরকারি সার বিক্রির উদ্দেশ্যে নসিমনে করে মোল্লারহাট বাজার ব্যবসায়ী মোশারফ ফকিরের দোকানে আনা হয়। 

বিষয়টি স্থানীয়রা টের পেলে নছিমনচালক সার রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম, উপজেলা উপসহকারী পাট কর্মকর্তা মিজানুর রহমান ও পুলিশকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। 

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করি। পরে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা ও পাঠ কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। তদন্তর রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য দানু মিয়া হাওলাদার বলেন, ‘এই সারগুলো ইউনিয়ন পরিষদের জন্য আনা হয়েছিল। কিন্তু গোডাউনে ঢোকার আগেই আমার প্রতিপক্ষের লোকজন গাড়িটি আটকে দেয়। মূলত আমাকে হেয়প্রতিপন্ন করতে তারা এ কাজটি করেছে।’

চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফাইজুল মোল্লা বলেন, ‘সরকার এ সারগুলো কৃষকের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছে। কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বার দানু হাওলাদার সার জনগণকে না দিয়ে বিক্রি করছিল। স্থানীয় লোকজন গাড়িসহ সারগুলো জব্দ করেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। যাতে দুর্নীতিবাজদের শিক্ষা হয়।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর