আগুনের পর বন্ধ হয়ে গেল বিটিভির সম্প্রচার 

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৭:৩১ পিএম

আন্দোলনকারীদের অগ্নিসংযোগের পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার পর থেকে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ টেলিভিশন দেখা যাচ্ছে না। 

বৃহস্পতিবার বিকেরে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে আগুন দেয় কোটা আন্দোলনকারীরা। সে সময়ই টেলিভিশনটির কর্মীরা জানিয়েছিলেন ভবনটিতে আগুন ছড়িয়ে পড়েছে। 

বিটিভির একজন সংবাদকর্মী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, মূল ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। বার্তাকক্ষ এরই মধ্যে খালি করে কর্মীদের ভবন থেকে নিচে নামতে বলা হয়েছে। তবে এখনও অনেকেই ভেতরে আটকা পড়ে আছেন। 

এর আগে, বৃহস্পতিবার দুপুর ৩টার পরে আন্দোলনকারীরা বিটিভি ভবনের মূল ফটক ভেঙে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়।

সন্ধ্যায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তাদের দুটি ইউনিট বিটিভির দিকে রওয়ানা হলেও এখনও পৌঁছাতে পারেনি। 

বিটিভির কর্মীরা জানান, হঠাৎ করে শিক্ষার্থীরা ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও ভবনের ক্যান্টিন এবং রিসিপশনে আগুন দেওয়া হয়। এখনও আন্দোলনকারীরা বিটিভির ভেতরে অবস্থান করছেন। 

বৃহস্পতিবার সকাল থেকেই মেরুল বাড্ডা থেকে রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল ১০টার কিছু সময় পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। 

তবে এসব ঘটনার পর মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

এ সময় একই এলাকায় অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা কীভাবে ভবনটি আগুন দিয়েছে তা জানা যায়নি। 

দুপুরের পর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। 

এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে দুটি হেলিকপ্টারে করে কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধার করতে দেখা যায়। 

সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পুলিশের সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আশ্রয় নেন।  

এদিকে, উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ রাখা আছে কুয়েত মৈত্রী হাসপাতালে। 

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বুধবার রাতেই মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন আনসার সদস্য।

দ্বিতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম সহ বোর্ডের সকল সদস্যদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এদিকে গতকাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার...
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সমাধানের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদী কর্মসূচি ‘জনতার সংসদ’-এর ডাক দিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণবিপ্লবী উদ্যোগ’।
কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় জেলা শহরের হারুয়া এলাকায় এ ঘটনা হয়।
নরসিংদীতে এক তরুণকে কুপিয়ে আহতের জেরে তার বান্ধবীর স্বজনদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে মাধবদী থানার খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা হয়।
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণহানির সংখ্যা বেড়েছে। সাঁতার না জানা, নদীর গভীরতা ও তীব্র স্রোত সম্পর্কে ধারণা না থাকায় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। এ অবস্থায় বেশি...
এক বছরেই যেন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভের আশপাশ। ময়লা পাড়ি দিয়ে সেখানে যেতে হয় সাধারণ মানুষকে। অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা। প্রশাসন বলছে,...
পুনর্গঠিত গাজায় অস্ত্র থাকবে কেবল ফিলিস্তিনি পুলিশের হাতে। তবে এখনই অস্ত্র ত্যাগ করছে না হামাস। অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। কাতারভিত্তিক...
চলতি বছরের মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
লোডিং...

এলাকার খবর