মানিকগঞ্জে ট্রলারডুবির পর ভেসে উঠল ২ জনের মরদেহ

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০১:২৩ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় নিখোঁজের দুই দিন পর ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ঘটনার দিন একজনের মৃত্যু হয়। এ নিয়ে ৩ জনের মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলের অর্ধ কিলোমিটার দূরে দুজনের মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের মরদেহ উদ্ধার করেন। এর আগে মঙ্গলবার ঘিওরের কুসুন্ডা এলাকার ধলেশ্বরী নদীতে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলো- সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), একই উপজেলার উত্তর কাউন্নরা গ্রামের মৃত সেলিমের ছেলে রাসেল (১৪) ও সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের সাহেব আলীর ছেলে মিলন হোসেন (১৫)। সে উপজেলার জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সাটুরিয়ার গোলড়া কামতা এলাকার ৬০ জন স্থানীয় বাসিন্দারা বঙ্গবন্ধু সেতু এলাকায় নৌ ভ্রমণে যান। নৌ ভ্রমণ থেকে ফেরার পথে ওইদিন রাত ১২টার পর ঘিওরের কুসুন্ডা এলাকার ধলেশ্বরী নদীতে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫৮ জন সাঁতরে নদীর তীর উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হন। ট্রলার ডুবে যাওয়ার সময় প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেয় মিলন হোসেন। পরে সাঁতরে নদীর তীর ওঠার পর তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মঙ্গলবার রাতে পিকনিকের ট্রলারডুবির ঘটনায় ওইদিনই মিলন নামে একজন মারা যান। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের সময় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজ দুজনের মরদেহ ভেসে ওঠে। নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার...
জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগম নামের এক নারীকে হত্যার দায়ে তার দুলাভাই (বোনের স্বামী) সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে...
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার...
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর