গাজীপুরে নদীতে ডুবে দুই বন্ধুর মৃত্যু 

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০২:৫৪ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে।

গতকাল শুক্রবার দুপুরে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের সেতু এলাকায় পানিতে ডুবে মৃত্যুর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার সনমানিয়া বাজার এলাকার আলতাফ হোসেনের ছেলে ফাহাদ হোসেন (১৭) ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৬)। 

কাপাসিয়া ফায়ার সার্ভিসের লিডার জুয়েল মিয়া জানান, শুক্রবার বেলা ১২টার দিকে কাপাসিয়া-মরোহরদী আঞ্চলিক সড়কের সনমানিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণ করা সেতুর এলাকায় ৫–৭জন বন্ধু গোসলে নামে। এসময় ফাহাদ ও তরিকুল গভীর পানিতে গেলে সাঁতার না জানা থাকায় তলিয়ে যেতে থাকে। তারা অপর বন্ধুদের সহায়তা চাইলে তাদের উদ্ধার করতে অন্যরা এগিয়ে যায়। এসময় উদ্ধার করতে যাওয়া বন্ধু তাদের হাত ধরে তীরে আনতে চাইলে ফাহাদ ও তরিকুল হঠাৎ হাত ফসকে পানিতে তলিয়ে যায়। 

স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালানোর পাশাপাশি বেলা ১২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। ১০ মিনিট পর ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর তিন ঘন্টা পর তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের জুয়েল মিয়া জানান, মরদেহ পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর