শরীয়তপুরের মেঘনায় ট্রলারডুবি: আরও দুজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৫:৫৬ পিএম

শরীয়তপুরের মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে মেঘনা নদীর মাঝেরচর থেকে শাওন বেপারি ও শনিবার দুপুরে হৃদয় বেপারি নামের দুজনের মরদেহ উদ্ধার করেছে জেলেরা।

উদ্ধার শাওন পুরান ঢাকার ধোলাইখালের শাহজাহান বেপারীর ছেলে ও হৃদয় একই এলাকার বলু বেপারির ছেলে। এ নিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার হলো। এরমধ্যে একই পরিবারের ৩ জন। তবে এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে শান্ত বেপারি নামে একজন।

গতকাল শুক্রবার বিয়ের জন্য মেয়ে দেখতে এসে ট্রলারডুবির ঘটনায় নিহত হয় বর শান্ত বেপারির মা, বোন, ভাই ও বন্ধু । আহত অবস্থায় উদ্ধার হওয়া ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জানা যায়, গতকাল সকাল ১০ টায় কোদালপুর লঞ্চ ঘাট থেকে ট্রলারে করে পরিবারের ৮ জনসহ মোট ১১ জন মাঝেরচর যাচ্ছিল। মাঝ নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় (স্রোতের) ডুবে যায় তাদের বহনকারী ট্রলারটি।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, ‘এই পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো জেলেদের জালে আটকে যায়। পরে তারা উদ্ধার করেন। তবে এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে শান্ত বেপারি নামে একজন।’

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর