দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে নরসিংদীর দুই যুবকের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

দক্ষিণ কোরিয়ায় বুসান সমুদ্র সৈকতে সাগরে ডুবে মারা গেছেন নরসিংদীর বেলাবো উপজেলার দুই যুবক। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কর্মস্থল বন্ধ থাকায় বন্ধুদের নিয়ে সমুদ্র নেমে পানিতে তলিয়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

জানা যায় নিহতরা হলেন-বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে সাকিবুর রহমান সঞ্জিব (২৩) ও টেকপাঁড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে সৈকত হাসান শান্ত (২২)।

স্বজনরা জানান, কর্মসংস্থানের জন্য সাকিবুর রহমান সঞ্জিব ২০২০ সালে ইপিএস এর আওতায় বৈধপথে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। আর ৪ মাস আগে বৈধপথে দক্ষিণ কোরিয়ায় যান সৈকত হাসান শান্ত। এর মধ্যে কিছুদিন আগে সঞ্জিব বাড়ি থেকে ছুটি কাটিয়ে পুনরায় কর্মস্থল দক্ষিণ কোরিয়ায় যান। গতকাল সোমবার ছুটি থাকার সুবাধে অন্যান্য প্রবাসী বন্ধুদের নিয়ে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্র সৈকতে গোসল করতে নামেন সাকিবুর রহমান সঞ্জিব। এসময় সমুদ্রের উত্তাল ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। বিকেল ৩টায় দক্ষিণ কোরিয়ার উদ্ধার কর্মীরা সঞ্জিবের লাশ উদ্ধার করেন। সঞ্জিবের লাশ উদ্ধার করার প্রায় ২ ঘণ্টা পর বিকাল ৫টায় একই স্থান হতে তীব্র ঢেউয়ের কারণে ভেসে যাওয়া সৈকত হাসান শান্ত (২২) এর লাশ উদ্ধার করা হয়। এদিকে তাদের মৃত্যুর খবর পাওয়ার পর শোকে স্তব্ধ হয়ে গেছেন দুই পরিবারের সদস্যরা।

নিহত শান্তর বাবা মো. বাচ্চু মিয়া কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘সোমবার রাতে আমরা জানতে পারি শান্ত আর বেঁচে নেই। মাত্র ৪ মাস আগে দক্ষিণ কোরিয়ায় যায় সে। কিন্ত সুখ হয়তো তার কপালে বেশিদিন ছিল না। আল্লাহ তাকে নিয়ে গেছেন। সরকার যেন দ্রুত আমার ছেলের লাশ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় এই অনুরোধ করছি।’  

সাকিবুর রহমান সঞ্জিবের চাচা আতিকুর রহমান জীবন জানান, তারা সোমবার দুপুরে তারা জানতে পারেন সঞ্জিব বন্ধুদের সাথে সাগরে গোসল করতে নেমে স্রোতে সাথে তলিয়ে যায়। পরে সেখানের উদ্ধার কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। সরকারের প্রতি দাবি দক্ষিণ কোরিয়া থেকে যেন দ্রুত সময়ের মধ্যে সঞ্জিবের লাশ দেশে আনার জন্য সহযোগিতা করে। 

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল করিম বলেন, ‘দুই যুবক নিহত হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি এবং নিউজেও দেখেছি। কিন্তু পরিবারের পক্ষ হতে কেউ অবহিত করেন নি। পরিবারের পক্ষ হতে সহযোগিতা চাইলে সরকারিভাবে মরদেহ আনার জন্য সহযোগিতা করা হবে।’  

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে এই ঘটনা ঘটে।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর