মানিকগঞ্জে সাবেক পৌর মেয়রসহ আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫১ পিএম

মারামারি ও চাঁদাবাজির মামলায় মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার সাবেক মেয়র ও কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সিংগাইর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম ভুঁইয়ার করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল রহমার ওরফে ভিপি শহিদসহ ২৬ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও প্রায় ৪০ জনকে আসামি করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো– জেলার সিঙ্গাইর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর মো. শাহজাহান (৬৫), তাঁর ছোট ছেলে ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সজিব ওরফে মীর বাবু (২৫), পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আতাউর রহমান (৫৫), তাঁর ছেলে আমিনুর রহমান (২৫), উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান (৪০), জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু (৪৫), তালেবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ওরফে শাহিনবক্স (৫০)। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রদল নেতা তরিকুল ইসলাম ভূইয়ার করা চাঁদাবাজি এবং মারামারি মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত সবাইকে গতকাল ও আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘এই মামলায় অন্য আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।’ 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর