সাবেক এমপি মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা মামলা

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দলে মিছিলে গুলি চালিয়ে চারজনকে হত্যার ঘটনায় প্রায় এক যুগ পর ‎সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি মামলা হয়েছে। 

গতকাল বুধবার মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল দে’র আদালতে করা ওই মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়। 

মামলাটি করেছেন নিহত চারজনের একজন মাওলানা নাসির উদ্দিনের ভাই মো. শহিদুল ইসলাম। এতে উপজেলা আওয়ামী লীগের ৫২জন নেতা–কর্মী ও ৩৮জন জন পুলিশ সদস্যের নাম উল্লেখ করা হয়। 

২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মী গুলি করে চারজনকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলায় যাদের আসামি করা হয়েছে তাঁদের মধ্যে আছেন–সিঙ্গাইর পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সিংগাইর পৌর মেয়র আবু নঈম মো. বাশার, পৌর কমিশনার আব্দুস সালাম খান, সমেজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমেজ উদ্দিনসহ ৫২ জন। 

আসামির তালিকায় থাকা পুলিশ সদস্যরা হলেন– তৎকালীন দায়িত্ব থাকা মানিকগঞ্জ সদরের সার্কেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম,  মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. মহিবুল আলম, মদন মোহন বণিক, মোহাম্মদ রবিউল ইসলাম, সিংগাইর থানার এসআই আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেনসহ ৩৮ জন।

জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন গণজাগরণ মঞ্চ থেকে মহানবী হযরত মুহাম্মদ ৯ (সা.)–নিয়ে কটূক্তি ও ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে একই বছরের ২৪ ফেব্রুয়ারি গোবিন্দল থেকে মুসল্লিদের একটি প্রতিবাদ মিছিল বের হয়ে গোবিন্দল বাজারের দিকে যায়। সেখানে আগে থেকেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অস্ত্রসস্ত্রসহ পুলিশ বাহিনীর সাথে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে মিছিলে গুলি করা হয়। ওই ঘটনায় গোবিন্দল গ্রামের মাওলানা নাসির উদ্দিন, আলমগীর হোসেন, নাজিম উদ্দীন ও শাহ আলম নিহত হন। আহত হন অর্ধশতাধিক মানুষ। 

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ও সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আদালত থেকে কোনো নির্দেশনা পেলে তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে। 

রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
সময় টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রমও স্থগিত থাকবে।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর